সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:সোমনাথ মন্দিরে পুজো দিয়ে সোমবার নরেন্দ্র মোদী টুইট করেছেন, প্রয়াগরাজে মহাকুম্ভ সুসম্পন্ন হওয়ায়, আমার সংকল্প অনুযায়ী আমি সোমনাথ মন্দিরে পূজো দিলাম। যে সমস্ত কোটি কোটি মানুষের চেষ্টায় মহা কুম্ভ সুসংগঠিত ভাবে সম্পন্ন হয়েছে তাদের সকলের তরফে এই সাফল্য আমি সোমনাথের মহাদেবের শ্রীচরণে উৎসর্গ করছি। সোমনাথ মন্দিরের পুজো দেওয়ার পর নরেন্দ্র মোদি তিন হাজার একর জায়গা জুড়ে ছড়ানো হাতি এবং অন্য বন্য প্রাণের জন্য সংরক্ষিত একটি অভয়ারণ্য ঘুরে দেখেন।
উল্লেখ্য নিজের রাজ্য গুজরাটে গত শনিবার রাতে নরেন্দ্র মোদী এসে পৌঁছেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কার্যত কুম্ভের পুরো সাফল্য নিজে কুক্ষিগত করে রাখতে চেয়েছিলেন। অন্য কেউ যাতে ভাগ বসাতে না পারে তার জন্য, কেন্দ্রীয় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও সেভাবে কুম্ভের প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রাখেন নি। পরে অবশ্য একের পর এক আগুন এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় যোগী কিছুটা ম্লান হয়ে যান। তবুও শেষ বেলায় প্রচারে পাদপ্রদীপের আলোয় নিজেকে ধরে রাখতে ঝাঁটা হাতে কুম্ভ ময়দান পরিষ্কার করতে নেমে পড়েছিলেন। বিরোধীরা এর মধ্যে কটাক্ষ করতে শুরু করেছেন যোগী- মোদী -শাহর মধ্যে এখন কে তথাকথিত সাফল্যের কৃতিত্বকে দাবি করবেন তা নিয়ে অঘোষিত প্রতিযোগিতা চলছে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?