Home » বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধী, ফিদেল কাস্ত্রো, টমেটো ড্রিংকসে স্বয়ং মা কালী

বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধী, ফিদেল কাস্ত্রো, টমেটো ড্রিংকসে স্বয়ং মা কালী

সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষ যাকে জাতির জনক বলে মান্যতা দেয়, সেই মহাত্মা গান্ধীর ছবি এবার ব্যবহার করা হল বিয়ারের ক্যানে। রাশিয়ার মদ প্রস্তুতকারী সংস্থা REWORT, তাদের বিয়ারের কেন ব্যবহার করলো মহাত্মা গান্ধীর ছবি। সেই বিয়ারের ক্যান বিক্রি হচ্ছে রীতিমতো বিভিন্ন ওয়েবসাইট এবং অনলাইন শপিংয়ের মাধ্যমে। বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমে এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। বহু মানুষের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাশাপাশি আবার অনেকে মজার সঙ্গে এই ছবি ভাইরাল করেছে।

এর আগে এই REWORT কোম্পানি ক্যানে ফিদেল কাস্ত্রোর ছবিও ব্যবহার করেছিল। এই কোম্পানি এবার আরও একধাপ এগিয়ে টমেটোর একটি ড্রিংসের হিন্দুদের আরাধ্য দেবী মা কালীর ছবি ব্যবহার করেছে। সেই ড্রিংকস এর নাম দিয়েছে কালি’স কিস (kali’s kiss)। মা কালীর ছবি ব্যবহার করা নিয়ে ইতিমধ্যেই নেটিিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই কোম্পানি কে নিয়ে সামাজিক প্রচার মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের মাটিতে সামাজিক প্রচার মাধ্যমে যেমন ঝড় উঠেছে তেমন ঝড় উঠেছে বিদেশের মাটিতেও।

About Post Author