Home » দোলে ‘হাফ ড্রাই ডে’, বৃহস্পতিবার সকাল থেকেই মদের দোকানে লম্বা লাইন

দোলে ‘হাফ ড্রাই ডে’, বৃহস্পতিবার সকাল থেকেই মদের দোকানে লম্বা লাইন

সময় কলকাতা ডেস্ক:- হাফ হোক কিংবা ফুল, বর্তমানে বাংলার সুরাপ্রেমীদের বিশ্বাস, দিন কখনও শুকনো যায় না। তবে আবগারি দপ্তরের নিয়ম অনুযায়ী, দোলের দিন ‘হাফ ড্রাই ডে’। শুক্রবার হাফ বেলা মদের দোকান খোলা থাকবে। তাতে অবশ্য কিছু যায় আসে না সুরাপ্রেমীদের। অনেকেই আগে থাকতে প্রয়োজনীয় সুরা মজুদ করে রেখেছেন বাড়িতে অনেকেই আবার দেখা গেল লক্ষীবারে সকাল সকাল মদের লাইনে।

বাংলায় বিগত এক দশকের কিছু বেশি সময় ধরে আর যা কিছুর অভাব থাকুক না কেন মদের কোন অভাব নেই। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বিভিন্ন লিকার শপে ভিড় জমতে থাকে। যে হেতু বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর আর মদের দোকান খোলা থাকবে না, তাই মদ কেনার লাইন দোকানে দোকানে। হাফ বেলা মদের দোকান বন্ধ থাকলেও দুপুরের পর থেকে আবারও দোকানের শাটার উঠে যাবে। তাতেই প্রতি বছর আবগারি দপ্তর উসেইন বোল্ট হয়ে ওঠে। অর্থাৎ, নিজেই নিজের রেকর্ড ভাঙে।

রঙের উৎসবে সুরাপ্রেমীরা শুধু রঙ মেখেই রঙিন হতে নারাজ, সঙ্গে রঙিন পানীয়ও মাস্ট। আবগারি দপ্তরের নির্দেশ যাই থাকুক। দোলের দিন বেলা ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ তাতে কি, তার আগে কিনে রাখতে মানা তো নেই। আগের দিনই দোলের স্টক থাকবেই বাড়িতে।

About Post Author