সময় কলকাতা ডেস্ক:- রবিবার সাতসকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এ আর রহমানকে। ডিহাইড্রেশনের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। জানিয়েছেন চিকিৎসকরা। শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে এখন ভালো আছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘এআর রহমান রবিবার সকালে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তিনি ভালো আছেন।’ সুরকারের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই, রহমানের ছেলে এআর আমিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার শারীরিক অবস্থার আপডেট দেন। আমিন লেখেন, ‘আমাদের সকল প্রিয় ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার বাবা ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই আমরা কিছু নিয়মিত পরীক্ষা করিয়েছি। তবে তিনি এখন ভালো আছেন।’
বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে এআর রহমানের বোন ফাতিমা ভক্তদের আশ্বস্ত করে বলেন, ‘বিভিন্ন কনসার্টের কারণে এআর রহমান শারীরিকভাবে ভীষণই ক্লান্ত ছিল। তাই চিকিৎসকদের কাছে নিয়ে যওয়া হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’
প্রসঙ্গত, লন্ডন থেকে ফেরার পর শরীরে অস্বস্তি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় রহমানকে। তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর