Home » বেটিং অ্যাপ প্রমোট করার দায়ে ২৫ জন দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশ

বেটিং অ্যাপ প্রমোট করার দায়ে ২৫ জন দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশ

সময় কলকাতা,নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় বেটিং অ্যাপ প্রমোট করার দায়ে প্রায় ২৫ জন প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিল তেলেঙ্গানা পুলিশ। হায়দ্রাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন এটা কেবলমাত্র অভিযানের সূচনা। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। এই সমস্ত বেটিং অ্যাপের চক্করে পড়ে রামি খেলতে গিয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দুগ্গাবতীর মত প্রথম সারির অভিনেতা -অভিনেত্রীরা রয়েছেন। এই অভিনেতা- অভিনেত্রীদের বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে প্রায় ৮ ডজন ব্যাটিং অ্যাপ সামাজিক মাধ্যমে প্রমোট করবার অভিযোগ আনা হয়েছে। পুলিশ কমিশনার বলেছেন তদন্তে নেমে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে এটা একটা সংগঠিত চক্র। এদিকে এতজন প্রথম সারির অভিনেতা -অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশ এফআইআর রজু করায় স্বাভাবিকভাবে তেলেঙ্গানার সাংস্কৃতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে

About Post Author