সময় কলকাতা ডেস্ক:- শেষমেষ বহু তর্ক বিতর্ক পেরিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ১২৮-৯৫ ভোটে ওয়াকফ সংশোধনী বিল পাস হল রাজ্যসভায়। অর্থাৎ এখন রাষ্ট্রপতির অনুমোদন পেলে এই বিল আইনে পরিণত হয়ে যাবে।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে ৪০ বছরের পুরনো ওয়াকফ আইনকে সংশোধন করে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটা বাড়ানো হয়েছিল। তবে মনে করা হচ্ছে, ২০২৫ এর এই ওয়াকফ সংশোধনী আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই ছেঁটে দেবে। এই নিয়েই তর্ক বিতর্ক।
যদিও কিরণ রিজিজু বলেন,
আইনের যে খসড়া প্রথমে পেশ করা হয়েছিল, তারপর যৌথ সংসদীয় কমিটি যে সমস্ত সংশোধনী প্রস্তাব করে তার অনেকগুলোই মেনে নেওয়া হয়েছে। সুতরাং, যে আইনটা রাজ্যসভায় পেশ হচ্ছে, তা মূল খসড়া আইন থেকে অনেকটাই আলাদা।
কংগ্রেস, এনসিপি, তৃণমূল-কংগ্রেস, রাষ্ট্রীয়-জনতা-দল, ডিএমকে, প্রমুখ বিরোধী দলের সাংসদরা রাজ্যসভায় এই নতুন সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেন। তবে, প্রাণপণে সমর্থন করে যান শাসক জোটের সমর্থক সংসদরা।
যদিও বিজেপির মূল দুই সমর্থক দল জেডিইউ এবং তেলেগু-দেশম নিজের নিজের রাজ্যে মুসলিম ভোটের কথা মাথায় রেখে বিলকে সমর্থন করে আক্রমণাত্মক ভূমিকা নিতে চাননি। বরং অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে কথাবার্তা বলেছেন।


More Stories
কাদের সমর্থনে থালাপতি বিজয় সরকার গঠন করতে চলেছেন?
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক