সময় কলকাতা ডেস্ক:- বিহারে তৈরি ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদন! কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গনাইজেশনের আধিকারিকরা। যুবক এই ভুয়ো শংসাপত্র কী করে জোগাড় করল? পিছনে কোনও বড়সড় চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ড সামনে এসেছে। সেই কাণ্ডে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে ধরা পড়েছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই থেকে রাজ্য পুলিশের হোমগার্ডও। এই কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তও গ্রেপ্তার হয়েছে। এবার ভুয়ো শংসাপত্র দেখিয়ে পাসপোর্ট পাওয়ার চেষ্টায় গ্রেপ্তার হলেন গার্ডেনরিচের এই যুবক।
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম আজাদ আলম। তিনি গার্ডেনরিচ থানা এলাকার বাতিকলের বাসিন্দা। সম্প্রতি যুবক পাসপোর্টের আবেদন জানান। তার জন্য প্রয়োজনীয় নথি হিসাবে একটি জন্ম শংসাপত্রও জমা দেয় অভিযুক্ত। কিন্তু ওই নথি যাচাই করার সময় সন্দেহ হয় এসসিও-র গোয়েন্দাদের। ওই নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফের যাচাই করার জন্য পাঠানো হয়। গোয়েন্দাদের দাবি, তারা জানতে পারেন যে, ওই শংসাপত্রটি জাল। এরপরই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর আজাদ আলামকে এসসিও অফিসে ডেকে জেরা করা হলে যুবক স্বীকার করে যে, বিহারের এক পরিচিতর সাহায্যে সে এই শংসাপত্রটি জোগাড় করেছিল। যার মাধ্যমে এই ভুয়ো শংসাপত্র তৈরি করা হয়েছিল, তার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি