সময় কলকাতা ডেস্ক:- বিভিন্ন অনুষ্ঠানের টিকিট বিক্রির প্লাটফর্ম বুকমাইশো কুনাল কামরাকে বাদ দিয়ে দিল তাদের পোর্টাল থেকে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে এই অভিযোগ তুলে শিন্ডে পন্থী শিবসেনা সদস্যরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন কুনাল কামরার বিরুদ্ধে।
এমনকি কুণাল কামরার বিরুদ্ধে প্রতিবাদে হ্যাবিটাট বলে একটি প্রেক্ষাগৃহেও ভাংচুর চালানো হয়েছে বলে, সূত্রের খবর।
ঠিক তারপর থেকেই বুকমাইশো কুনাল কামরার কোনও শো এর টিকিট কোনও শহরে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এই জন্য একনাথ পন্থী শিবসেনার কর্মীরা বুক মাই শো কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন।
কুনাল কামরা অবশ্য নেতিবাচক কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে তার এক হ্যান্ডেলে বলেছেন, “হ্যালো বুক মাই শো কর্তৃপক্ষ, আপনারা কি আপনাদের প্লাটফর্ম থেকে আমাকে সরিয়ে দিয়েছেন? টিকিট বিক্রি করছেন না? যদি না করেন কোনও অসুবিধা নেই। ব্যাপারটা আমি বুঝি।”
উল্লেখ্য, মুম্বাই পুলিশ কুনাল কামরার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করেছে। যদিও কুণাল কামরা মাদ্রাজ হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে রেখেছেন। ইতিমধ্যে, মুম্বাই পুলিশ তিনবার ডাক পাঠিয়েছে কুনাল কামরার কাছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?