সময় কলকাতা ডেস্ক:- নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এসএসসি দূর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী বলেন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের সঙ্গে একইভাবে যারা দুর্নীতি না করে চাকরি পেয়েছে সকলকে এক আসনে বসানো সঠিক নয়।
তিনি আরও বলেন, এরফলে ২৬ হাজার পরিবারের মধ্যে যে আর্থিক সংকট নেমে এসেছে এবং সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে প্রশ্নের মুখে পড়েছে এটাও আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে। সেই জন্যই আমি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের ২০১৬ সালের শিক্ষক ও শিক্ষা কর্মীদের গোটা প্যানেলটি বাতিল করবার রায় অপরিবর্তিত রাখায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এই নিয়ে বিভিন্ন বিরোধী দল ইতিমধ্যেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে ব্যাপক দুর্নীতির দায়ে। এরই মধ্যে রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কয়েকজন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা তথা ভারতীয় কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কিছু একটা উদ্যোগ নেওয়ার আর্জি জানান।
মুখ্যত, তারই ফলে রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে এই দাবি করেছেন। চিঠি লেখার কথা রাহুল গান্ধী তার এক্স সমাজমধ্যমেও জানিয়েছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে