Home » খাদ্য মোড়কে তথ্যের অভাবের তীব্র নিন্দা সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে পদক্ষেপ নিতে ৩ মাস সময়

খাদ্য মোড়কে তথ্যের অভাবের তীব্র নিন্দা সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে পদক্ষেপ নিতে ৩ মাস সময়

সময় কলকাতা ডেস্ক:-  ম্যাগি অথবা কুরকুরের মত প্যাকেটে ভরা সমস্ত খাদ্য দ্রব্যের ব্যাপারে যাবতীয় তথ্য এবার স্পষ্টভাবে লিখতে হবে প্যাকেটের ওপর। এব্যাপারে খাদ্যদ্রব্য প্যাকেজিং আইন নতুন করে সংশোধনের জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে এই নতুন আইন আনতে হবে। বুধবার  একটি জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে।

এদিন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের একটি বেঞ্চ, একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানি করার সময়, কেন্দ্রকে তিন মাসের মধ্যে খাদ্য সুরক্ষা এবং মান (লেবেলিং এবং প্রদর্শন) প্রবিধান, ২০২০ সংশোধনের বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছিল, প্যাকেটজাত বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে কী থাকছে এবং কী থাকছে না তা সুস্পষ্টভাবে নির্দেশ করা হচ্ছে না। সুতরাং তা কতখানি স্বাস্থ্যকর তা বোঝা দায়। এতে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। মূলত, তার উপরে রায় দিতে গিয়েই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট উদাহরণ হিসেবে ম্যাগি অথবা কুরকুরের মত প্যাকেজড ফুডের কথা উল্লেখ করেছিল।

About Post Author