Home » দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়

দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়

সময় কলকাতা ডেস্ক:- হাত-পা বেঁধে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সরশুনা থানা এলাকার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক প্রৌঢ়কে। শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক। পকসো আইনে মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।

এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পাড়ার ভিতরে কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের লোকজন। সরশুনা থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি জায়গায় পরিত্যক্ত একটি ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্তরাও সেখানে ছিল। এলাকার লোকজন একজনকে ধরে ফেললেও অপর জন পালিয়ে যায়।

বৃহস্পতিবার এলাকার বছর বারোর দুই নাবালিকা পাড়াতেই খেলা কর ছিল। হঠাৎ তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে দুই নাবালিকাকে। এলাকার বিভিন্ন জায়গায় খোঁজখবর করার সময় নজর পড়ে ওই পরিত্যক্ত বাড়ির দিকে তখনই ভিতরে গিয়ে দেখা যায় এই নারকীয় ঘটনা। প্রতিবেশীদের হাতে ধরা পড়ে ওই প্রৌঢ় অন্যজন পালিয়ে যায়।

About Post Author