সময় কলকাতা ডেস্ক:- নয়া ওয়াকফ আইন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে সংসদে ঝড় তুলেছে। বাংলাজুড়ে চলছে লাগাতার ওয়াকফ-প্রতিবাদ। কেন্দ্রে জোর করে আইন পাশ করিয়েছে, এই অভিযোগে ক্ষুব্ধ সংখ্যালঘু সমাজ প্রতিবাদে রাস্তায় নেমেছে। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর মিলেছে। কোথাও কোথাও যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। রাজ্যজুড়ে কড়া হিংসার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যপালও। এসবের মাঝেই বৈঠক ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিন ও সমাজের বিশিষ্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সেখানে সংখ্যালঘু মুসলিম সমাজের কাছে ওয়াকফ আইনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বার্তা দেবেন তিনি। এপ্রিলের শুরুতেই সংসদে দীর্ঘ আলোচনার পর ধাপে ধাপে এই বিল পাশ হয়। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও সংসদে গভীর রাতে লোকসভায় ২৮৮-২৩২ ভোটে এবং রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে পাশ হয় সংশোধনী বিলটি। তারপরেই সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে নয়া এই ওয়াকফ আইন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে সংসদে ঝড় তুলেছে। সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও।
রাজ্যের প্রশাসনিক প্রধান সাফ জানিয়েছেন, যার যা সম্পত্তি, কারোর অধিকার নেই সেই সম্পত্তি কেড়ে নেওয়ার। সবাইকে আশ্বস্ত করে বলেন, তিনি যতদিন আছেন সকলের সম্পত্তি সুরক্ষিত।
এসবের মাঝেই এই ওয়াকফ বিল বাতিলের দাবিতে বাংলাজুড়ে চলছে লাগাতার প্রতিবাদ। কেন্দ্রে জোর করে আইন পাশ করিয়েছে, এই অভিযোগে ক্ষুব্ধ সংখ্যালঘু সমাজ প্রতিবাদে রাস্তায় নেমেছে। শুক্রবার, এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, বোমা-ইটের ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা গুলিও চালায় বলে অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। এই অশান্ত পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে একাধিক থানার আওতাভুক্ত এলাকায় সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের দাবি জানান তিনি।
যদিও, এ বিষয়ে শাসক শিবিরের দাবি, বিজেপি চাইছে এতে প্ররোচনা দিয়ে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে। তাতে প্ররোচিত হয়ে এমন কোনও উগ্র আন্দোলন করবেন না যাতে মানুষের অসুবিধা হয়, মানুষ বিরক্ত হন।
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী, ফিরহাদ হাকিম সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেছেন, “মুখ্যমন্ত্রী ১৬ এপ্রিল এই ইস্যুতে বৈঠক ডেকেছেন। তার উপর আস্থা রাখুন। তিনি নিশ্চয়ই পরবর্তী লড়াইয়ের দিশা ঠিক করে দেবেন।”


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের