Home » ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে নিহত ২ মাওবাদী

ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে নিহত ২ মাওবাদী

সময় কলকাতা ডেস্ক:- ছত্তিশগড়ের বস্তার জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত দুই মাওবাদী। উদ্ধার হয়েছে একে-৪৭ সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। নিহত ২ মাওবাদী নেতা ডিভিসিএম হালদার এবং এসিএম রাম।

১৫ এপ্রিল সকাল থেকেই ডিআরজি অর্থাৎ জেলা রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার বাহিনী যৌথ অভিযান চালায় বিভিন্ন জায়গায়। ছত্তিশগড়ে কোন্ডাগাঁও এবং নারায়ণপুর সীমান্ত এলাকার জঙ্গলে অভিযান চালানোর সময় আচমকাই মাওবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াই চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই মাওবাদীর মৃত্যু হয়।

গত ১২ই এপ্রিল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ৩ মাওবাদীর। দান্তেওয়াড়ার জেলা রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স ও কোবরা ব্যাটালিয়ান ফর রেজোলিউট অ্যাকশনের সঙ্গে সেদিন মাওবাদীদের গুলির লড়াই হয়েছিল। তবে বস্তার জেলায় মাওবাদীদের প্রভাব ক্রমশ কমছে বলেই মত প্রশাসনের।

About Post Author