সময় কলকাতা ডেস্ক:- হালাল নয় এবার বাজারে মিলবে মলহার বা ঝটকা মাংস। মহারাষ্ট্র সরকার, রাজ্যের সমস্ত খাসির মাংসের দোকানকে ‘মলহার সার্টিফিকেশন’-এ রেজিস্টার করার নির্দেশ দিয়েছে। এই সার্টিফিকেশন শুধুমাত্র হিন্দু ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য বলে জানান, মন্ত্রী নীতেশ রানে। এই নতুন নিয়মে মহারাষ্ট্রে রীতিমতো হইচই পড়েছে।
ভারতের বাজারে হালাল সার্টিফিকেশন প্রচলিত রয়েছে। মুরগি বা খাসির মাংসের দোকানে গেলে হালাল শব্দটি চখে পরে। আবার অনেক রেস্তরাঁতেও ‘হালাল’ লেখা দেখা যায়। শরিয়ত নিয়মে ধীরে ধীরে পশুকে কাটা হয়, গলায় আড়াই প্যাঁচ চালানো হয় ধারালো ছুরি দিয়ে। এই পদ্ধতিকে হালাল বলা হয়। আবার কিছু ক্ষেত্রে হালাল বলতে শুধুমাত্র মুসলিমরা গ্রহণ করতে পারেন এমন খাবারকে বোঝায়। সেখানে ‘ঝটকা মাংস’ বলতে এক কোপে পশুকে হত্যা করাকে বোঝায়। এই ঝটকা মাংস মূলত হিন্দুরা বিক্রি করেন। তাদেরই মলহার সার্টিফিকেশনের আওতায় আসার আবেদন জানিয়েছে মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের মৎস্যমন্ত্রী নীতেশ রানে জানিয়েছেন, ‘একটি ওয়েবসাইট মলহার সার্টিফিকেশনের জন্য বানানো হয়েছে। যা শুধুমাত্র হিন্দুদের দ্বারা পরিচালিত। তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্রের হিন্দুদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হল। এই উদ্যোগের মাধ্যমে হিন্দুরা ঝটকা মাংস সহজেই পাবেন। এই নতুন নিয়ম নিয়ে মহারাষ্ট্রে রীতিমতো হইচই পড়েছে। একাংশ খুশি। এক অংশের দাবি ধর্মীয় মেরুকরণের দিকে হাটছে মহারাষ্ট্র সরকার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?