Home » সীমান্তের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র টাকি বর্তমানে আলোবিহীন

সীমান্তের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র টাকি বর্তমানে আলোবিহীন

সময় কলকাতা ডেস্ক:- রাজ্যের মানচিত্রে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল টাকি। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম বসিরহাটের টাকি। ইছামতি নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সারা বছরই বহু পর্যটক এখানে ভিড় করেন।

ইছামতি নদীর তীর থেকে বাংলাদেশের দৃশ্যপট দেখার পাশাপাশি প্রাচীন রাজবাড়ী, মিনি সুন্দরবন সহ প্রাচীন সৌন্দর্য এতটাই মনোরম যে এখানে এসে মন ভরে যায় পর্যটকদের। তবে এই টাকি পর্যটন কেন্দ্রের একাংশে সন্ধ্যে হলে নেমে আসছে অন্ধকার। কারণ একাধিক বৈদ্যুতিক আলোক স্তম্ভ বিকল। এর ফলে একদিকে যেমন আলোর অভাব, ঠিক অপরদিকে ইছামতি নদীর পাড়ে বসে ওপারে বাংলাদেশের দৃশ্যকে এক মুহূর্ত বসে দেখার জন্য তৈরি বেঞ্চগুলোর অনেকাংশই ভাঙাচুড়ো অবস্থায় পড়ে আছে।

এর ফলে সন্ধ্যা হলে যেমন আলোর অভাব ঠিক অপরদিকে পরিকাঠামোর অভাব বোধ করছেন পর্যটকরা। টাকি পর্যটন কেন্দ্রে এসে যেন বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের। তাই এই আলোর অভাব ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটকেরা। এ বিষয়ে টাকিতে বেড়াতে আসা একজন পর্যটক অর্ঘ্য মন্ডল জানান, “ভারত বাংলাদেশ সীমান্তে টাকি জায়গাটা অসাধারণ। বার বার আসার ইচ্ছা থাকবে কিন্তু এবার দেখলাম আলো ও কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। এগুলোর উপর প্রশাসন নজর দিলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।”

About Post Author