Home » ব্রত ভেঙে আগামীকালই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিংকু

ব্রত ভেঙে আগামীকালই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিংকু

সময় কলকাতা ডেস্ক:- বিধানসভা ভোটের দোরগোড়ায় বিয়ে করতে চলেছেন আরএসএসের প্রচারক তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। একদিকে, রাজনৈতিক মহলে বিধানসভা ভোটে দিলীপের ভূমিকা নিয়ে চর্চা। এরইমধ্যে, তার বিয়ের সংবাদ। সুতরাং, খবরের শিরোনামে এখন শুধু দিলীপ ঘোষ।

জানা গেছে, শুক্রবার বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী রিংকু মজুমদারের সাথে চার হাত এক হতে চলেছে দিলীপের। এদিন দিলীপের নিউটাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন তাঁরা।

সূত্রের খবর, ২০২১ সালে ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে রিংকুর সাথে পরিচয় হয় দিলীপের। দিলীপের বয়স এখন ৬১ বছর। এদিকে পাত্রী রিংকুর বয়স ৫১। রিংকু বিবাহবিচ্ছিনা। এবং তার এক পুত্র সন্তান রয়েছেন। এদিকে দিলীপ এতদিন একাকীই জীবন কাটাচ্ছিলেন।

প্রসঙ্গত, দিলীপের বিয়ে নিয়ে শোরগোল রাজনীতিতে। যদিও তার যথেষ্ট কারণও আছে। দিলীপ ঘোষ আরএসএসের প্রচারক। সুতরাং দু একটা ব্যতিক্রম থাকলেও আরএসএসের সিংহভাগই অবিবাহিত। সেই জায়গায় দাঁড়িয়েই দিলীপের বিয়ে নিয়ে শোরগোল।

দিলীপের বিয়ের খবরে খুশি হয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে দিলীপকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অনেক অভিনন্দন দিলীপদা। মন থেকে খুশি হয়েছি। খুব ভাল হোক। নতুন বৌদী আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভাল থাকুন দু’জনে। আবারও অভিনন্দন।’

About Post Author