সময় কলকাতা ডেস্ক:- বলিউড অভিনেতা সানি দেওল ও রণদীপ হুডা অভিনীত সিনেমা “জাট”। সিনেমার মধ্যে দিয়েই বিতর্কে জড়ালেন তারা। তাদের সাথে সাথেই বিতর্কে জড়ালেন সিনেমার পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজক নবীন ইয়েরনেনি। ফলত তাদের বিরুদ্ধে পাঞ্জাবে একটি মামলা দায়ের করেছে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।
মুখ্যত, সিনেমার একটি দৃশ্য নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের পর জলন্ধর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা ২৯৯ (ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে) এর অধীনে এই এফআইআর দায়ের করেছে। অভিযোগ অনুসারে, ছবির একটি দৃশ্য “সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে”। স্বাভাবিকভাবে এই ধরনের অভিযোগ আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, “জাট” সিনেমার একটি দৃশ্যে যিশুখ্রিস্টের ক্রশিফিকেশনের অনুরূপ একটি দৃশ্য রয়েছে। অভিযোগ অনুসারে, এই দৃশ্যটিতে যা দেখানো হয়েছে তা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের স্বাভাবিকভাবে আহত করেছে। উল্লেখ্য, সানি দেওল ইতিমধ্যে ঘোষণা করেছেন, “জাট” সিনেমাটির সিক্যুয়েল হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর