সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো ও ভাঙচুর। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলা এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে চকমরিচা তেতুলতলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। পার্টি অফিসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে দেওয়া হয়, টিভি এবং ক্যারাম বোর্ড ভেঙে ফেলে দেওয়া হয় পার্টি অফিস সংলগ্ন খালে।
শনিবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু করে তদন্ত। চকমরিচা তৃণমূল কংগ্রেসের কনভেনার রেজ্জাক খান সরাসরি অভিযোগ করেছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। যদিও আইএসএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?