Home » ২৪ বছরের পুরনো মানহানির মামলায় মেধা পাটকরকে গ্রেপ্তার করল পুলিশ

২৪ বছরের পুরনো মানহানির মামলায় মেধা পাটকরকে গ্রেপ্তার করল পুলিশ

সময় কলকাতা ডেস্ক:- ২৪ বছর পুরনো মানহানির মামলায় সমাজকর্মী মেধা পাটকরকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। প্রবেশন বন্ড জমা না দেওয়ার অভিযোগে আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করার, ঠিক দুই দিন পর শুক্রবার সমাজকর্মী মেধা পাটকরকে গ্রেপ্তার করল পুলিশ। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এই মামলাটি দায়ের করেছিলেন।

পুলিশ জানিয়েছে, সকালে দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায় পাটকরের বাসভবনে একটি পুলিশ দল পৌঁছে তাকে হেফাজতে নেয়।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের তরফেও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। প্রতিবাদীদের বক্তব্য ২৪ বছরের পুরনো একটি মানহানির মামলায় মেধা পাটকরকে গ্রেপ্তার করা হয়েছে কেবলমাত্র কন্ঠরোধ করবার জন্য। আসলে সরকার চাইছে হেনস্থা করে প্রতিবাদীদের কন্ঠরোধ করতে। সূত্রের খবর, গ্রেপ্তারি পরোয়ানা দু সপ্তাহের জন্য স্থগিত রাখার উদ্দেশ্যে মেধা পাটকর এর আগে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু দিল্লি হাইকোর্ট মেধা পাটকরের সেই আবেদনে সাড়া দেয়নি।

About Post Author