সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় সেনার বীরত্ব ও পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরেশন সিঁদুরের প্রয়োজনিয়তার ব্যাখ্যা দিতে গিয়ে শুরুতেই স্যালুট জানান ভারতের পরাক্রমী সেনা, সশস্ত্র বাহিনী, এজেন্সি এবং বিজ্ঞানীদের। বলেন, ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছলে কতখনি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে গোটা বিশ্বের উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে।
মোদি বলেন, পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের হেড কোয়ার্টার ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল!
মোদির সাফ বার্তা, ভারত কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদির সাফ বার্তা, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।
ভারতের প্রধানমন্ত্রী জানান, এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে।
শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার দিনই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই। সোমবার জাতির উদ্দেশে ভাষণ পর্বেও সেই কথাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি