সময় কলকাতা ডেস্ক : ফের নক্ষত্র পতন। প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
জানা গিয়েছে, আজ সকালে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। জীবন যুদ্ধের লড়াই শেষ হলো আজ সন্ধ্যায়।
গত ২৭ জানুয়ারি নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তাঁর বার্ধক্য জনিত সমস্যার পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ছিল তার। করোনায় আক্রান্ত হলেও করোনা মুক্ত হয়েছিলেন সঙ্গীত শিল্পী। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। মুখ্যমন্ত্রী জানান, সন্ধ্যাদেবীর চিকিত্সা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে।
সম্প্রতি কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা।


More Stories
সন্তোষ নায়ারের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র দুনিয়া
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু