সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘ ১৫ বছর পালিয়ে বেড়ানোর পর পুলিশের হাতে ধরা পরল সিরিয়াল কিলার রবীন্দ্র তোমর। জানা গেছে, তোমর তার দল নিয়ে দূরপাল্লার ট্যাক্সি ভাড়া করত এবং মাঝপথে ট্যাক্সিচালকদের খুন করে ট্যাক্সিটি নেপালে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। অবশেষে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হল তোমর।
উল্লেখ্য, তোমর আর তার সহযোগী পুলিশের হাতে ধরা পড়লে ২০০৭ সালে তার শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১০ সালে এক মাসের জন্য প্যারোলে ছাড়া পেয়ে বেপাত্তা হয়ে যায় তোমর। তারপরই তোমর প্যারোল জাম্প করে গা ঢাকা দেয়। অবশেষে দীর্ঘ ১৫ বছর পর পুলিশের জালে ধরা পড়লো তোমর।
সূত্রের খবর, বেরিলিতে তোমর রাজেন সিং নাম নিয়ে গা ঢাকা দিয়ে গাড়িচালকের কাজ করছিল।
সিরিয়াল ট্যাক্সি ড্রাইভার কিলার রবীন্দ্র তোমর উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা। হলদিয়ানি এবং কাঠগুদামে একাধিক কেসও রয়েছে তোমরের বিরুদ্ধে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর