Home » অবশেষে ভারতের পক্ষে দাঁড়ালো কলম্বিয়া। নেপথ্যে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল

অবশেষে ভারতের পক্ষে দাঁড়ালো কলম্বিয়া। নেপথ্যে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল

সময় কলকাতা ডেস্ক:- বিগত কয়েকদিন ধরে কলম্বিয়া পাকিস্তানের গুণগান গাইলেও অবশেষে কলম্বিয়া ভারতবর্ষের পক্ষে-ই দাঁড়ালো। উল্লেখ্য, এর আগে ভারত-পাক সংঘাতের প্রেক্ষিতে কলম্বিয়া, পাকিস্তানের স্বপক্ষে বিবৃতি দিয়েছিল। এরপর ভারতীয় প্রতিনিধি দল কলম্বিয়া পৌঁছে ভারত-পাক সংঘাতে ভারতের অবস্থান তুলে ধরলে কলম্বিয়া ভারতের পক্ষ নেয়।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সাংসদ শশী থারুর ভারতের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণ এবং তার পরবর্তী ভারত-পাক সংঘাত নিয়ে উদ্বেগের কথা জানান কলম্বিয়া বিদেশ মন্ত্রকে। শশী থারুর ও তার দলের সাথে সাক্ষাৎ করার পর কলম্বিয়ার বিদেশ মন্ত্রী তাদের পূর্বতন বিবৃতি প্রত্যাহার করে নিয়েছেন।

প্রসঙ্গত, কলম্বিয়ার আগের বিবৃতিটি অনেকটাই পাকিস্তানের পক্ষে ছিল।

এই প্রসঙ্গে, শশী থারুর বলেন আমরা কলম্বিয়ার বিদেশ মন্ত্রককে বোঝাতে সক্ষম হয়েছি যে, পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিয়ে থাকে ভারতে আক্রমণের ভূমিকায়। সুতরাং, ভারতই আক্রান্ত। শশী থারুর বলেন খুব তাড়াতাড়ি কলম্বিয়া সরকারের নতুন বিবৃতি আসবে। যে বিবৃতি অবশ্যই ভারতবর্ষের পক্ষে যাবে।

About Post Author