সময় কলকাতা ডেস্ক:- মাওবাদী দলের নেতারা ছত্তিশগড় থেকে বেরিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে যাত্রা করছে। এবং তাদের পরবর্তী প্ল্যান কী অন্ধ্রপ্রদেশে মিলিত হয়ে দল পুনর্গঠন করা? কেন্দ্রীয় গোয়েন্দাদের মনের মধ্যে নতুন এই প্রশ্ন জেগে উঠেছে। যার কারণ, ওড়িশার কোরাপুটে শুক্রবার কুঞ্জন হিদমা বলে একজন মাওবাদী ক্যাডার গ্রেপ্তার হয়। ওড়িশার পুলিশ তার কাছ থেকে একটি একে ফরটিসেভেন এবং ৩৫ রাউন্ডগুলি উদ্ধার করেছে।
পুলিশ জানতে পেরেছে, রাজ্যস্তরের মাওবাদী নেতা সুরেশ, মাওবাদীদের ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশে পাঠিয়ে দেওয়ার জন্য মাওবাদী নেতৃত্ব একটি টিম পাঠিয়েছিল অন্ধ্রপ্রদেশে পথঘাট দেখে আসতে। সেই কাজে রেকি চালানোর সময় এই ক্যাডার ধরা পড়ে।
উল্লেখ্য, সম্প্রতি মাওবাদী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাসক রাজু পুলিশের এনকাউন্টারে নিহত হয়। মাওবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের অনেকে হয় মারা গেছে না হলে জেলের ভিতরে রয়েছে।
স্বাভাবিকভাবেই, মাওবাদীরা তাদের দলের পুনর্গঠন করবার কাজ নতুন করে করতে চেষ্টা করছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের এখন অনুমান মাওবাদীরা তাদের দলের পুনর্গঠন এর কাজটা নিজেদের চেনা জোন অন্ধ্রপ্রদেশে করতে চাইছে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!