সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিজেপির উপর তীব্র আক্রমণ করে অভিযোগ করেন যে, গেরুয়া দল নির্বাচনী লাভের জন্য অপারেশন সিঁদুরকে রাজনীতিকরণ করছে। বিজেপি দ্রুত তার প্রতি পাল্টা জবাব দেয় এবং ২২শে এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ৭ ই মে শুরু হওয়া সামরিক অভিযানকে হালকা করার জন্য ভগবন্ত মানকে ক্ষমা চাইতে এবং পদত্যাগ করতে বলে। এই সন্ত্রাসী হামলায় সিঁদুর দ্বারা চিহ্নিত হিন্দু মহিলা পর্যটকদের স্বামীদের লক্ষ্যবস্তু করে মেরেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা।
১৯ জুন লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপির প্রচারণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অভিযোগ করে বলেন, লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অপারেশন সিঁদুরের নামে বিজেপি ভারতীয় ঐতিহ্যকে উপহাস করছে এবং ভোট চাইছে।
অপারেশন সিঁদুরের সাফল্যের পর বিজেপি কর্মীরা বাড়িতে সিঁদুর বিতরণ করছে এমন খবরের প্রতি ইঙ্গিত করে মান মন্তব্য করেছেন: “আপনি কি (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদীর নামে সিঁদুর পরবেন? এটা কি এক জাতি, এক স্বামী?”
“বিজেপি প্রতিটি ঘরে সিঁদুর পাঠাচ্ছে, আপনি কি তা ব্যবহার করবেন,” তিনি প্রতিবেদককে জিজ্ঞাসা করেন।
ভোটারদের মন জয় করার জন্য বিজেপির তরফে এই ধরণের কোনও অভিযান অস্বীকার করেছে বিজেপি। এবং দলের রাজ্য ইউনিটের মুখপাত্র প্রিতপাল সিং বালিয়াওয়াল সহ তাদের নেতারা মুখ্যমন্ত্রীর মন্তব্যকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন।
মান-এর মন্তব্যকে “নেতৃত্বের পোশাকে অশ্লীলতা” হিসাবে বর্ণনা করে বিজেপি মান-এর পদত্যাগ দাবি করেছে।
উল্লেখ্য, লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনে আম আদমি পার্টির (আপ) মনোনীত এবং সাংসদ সঞ্জীব অরোরা, কংগ্রেসের ভারত ভূষণ আশু এবং শিরোমণি আকালি দলের নেতা পরোপকার সিং ঝুম্মনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী জীবন গুপ্ত।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ