Home » ৩ জুলাই থেকে কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে অমরনাথ যাত্রা

৩ জুলাই থেকে কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে অমরনাথ যাত্রা

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি কাশ্মীরের। রাস্তাঘাট শুনশান, দোকানগুলিতে ভিড় নেই ক্রেতাদের, অধিকাংশ গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং লটে, হোটেল গুলির কামরা বেশিরভাগই খালি। এর কারণ একটাই পর্যটক যাচ্ছে না কাশ্মীরে। কিছুদিন আগে পর্যন্ত যে কাশ্মীর থাকত জমজমাট পর্যটকের ভিড়ে, সেই কাশ্মীরের পাহাড় এখন নিঃসঙ্গ। যদিও আস্তে আস্তে জঙ্গিহানার আতঙ্ক কাটিয়ে উঠছে কাশ্মীর। ফিরে আসার চেষ্টা করছে পুরনো ছন্দে। তা সত্ত্বেও পর্যটকরা এখনও মুখ ফিরিয়ে রয়েছে কাশ্মীর থেকে। এই অবস্থায় ৩ জুলাই থেকে কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। আগামী ৩ জুলাই থেকে কাশ্মীরে অপারেশন শিব বা অমরনাথ যাত্রা শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত।

ইতিমধ্যেই পূর্ণ্যার্থীদের নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অমরনাথ যাত্রা পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন শিব। পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে অমরনাথ যাত্রা করতে পারেন, সে কারণে এবার ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মোতায়েন করা হবে ৫০ হাজার সেনা। পূর্ণার্থীদের প্রথম বাসটি ছাড়বে শ্রীনগর থেকে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং ইতিমধ্যে বৈঠক করেছেন অমিত শাহের সঙ্গে। অমরনাথ যাত্রা পথের প্রতিটি জায়গায় থাকবে সেনাবাহিনী। বেস ক্যাম্প থেকে অমরনাথ পর্যন্ত প্রতিটি মোড়ে সেনাবাহিনী মজুদ থাকবে। নজরদারির জন্য থাকছে ড্রোন হেলিকপ্টার এছাড়াও বডি স্ক্যানার এবং যাত্রা পথে অসংখ্য জায়গায় থাকতে চলেছে সিসি ক্যামেরার নজরদারি। পুণ্যার্থীদের নাম নথিভুক্ত করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ দেওয়া হবে পূর্নার্থীদের। এই ট্যাগের বাইরে অন্য কোনও ব্যক্তি যাত্রা পথে প্রবেশ করতে পারবে না।

About Post Author