সময় কলকাতা ডেস্ক:- আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা। একাধিকবার রাজ্যের দাবি নিয়ে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি গিয়ে রাজ্যের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব।
তখনকার মত প্রতিশ্রুতি মিললেও রাজ্যের দাবি অনুযায়ী কাজের কাজ কিছু হয়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের প্রাপ্য বকেয়া বিলের হিসাব এবং দাবি পত্র তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদির হাতে। প্রাপ্তির ফল শূন্য। আবারও নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে নরেন্দ্র মোদির কাছে সময় চেয়ে নিয়েছে নবান্ন। আগামী সোমবার দিল্লি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ঝড় বন্যা সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পূরনের টাকা এবং বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকার সম্মিলিত পরিমাণ ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।
এর আগেও এই বকেয়া টাকা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদলের একাধিক মন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকা মূলত আটকে রয়েছে বলেই অভিযোগ। পাশাপাশি আমফান সহ একাধিক ঝড়ের ক্ষতিপূরণের টাকাও আটকে রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুর্নীতির অভিযোগ অথবা সম্পূর্ণ হিসাব না পাওয়ার অভিযোগ তুলে টাকা আটকে দেওয়া হয়েছে বলেই অভিযোগ রাজ্যের।
এখন দেখার যদি আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকে এই বকেয়া টাকার বিষয় উত্থাপিত হলে, কেন্দ্র সরকার এবার কি পদক্ষেপ নেয়?


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ