সময় কলকাতা ডেস্ক:- কুখ্যাত বাইক চোরকে পাকড়াও করতে সাহায্য করলেন এক সিভিক ভলন্টিয়ার। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বারাসাত এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনান্ত। ধৃত বাইক চোর সুভাষ মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।
তদন্ত নেমে বারাসত থানার পুলিশ জানতে পারে চাকদা থানায় বাইক চুরি করে পালাচ্ছিল ওই কুখ্যাত চোর। সেই সময়েই হাতেনাতে ধরা হয় সুভাষকে। কল্যাণী, নৈহাটি, চাকদা বিভিন্ন এলাকায় এর আগে একাধিকবার চুরি করেছে এই সুভাষ। তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন এলাকা থেকে পুলিশ মোট ছ’টি বাইক উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় সন্দেহভাজন এক বাইক আরোহীকে বারাসত হেলা বটতলা মোড়ে আটকায় সিভিক ভলন্টিয়ার অরূপ রায়। কাছেই ছিলেন ওই চেকপোস্টের কর্তব্যরত ট্রাফিক আধিকারিক। এর পরেই কাগজপত্র দেখতে চাওয়ায় উঠে আসে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। এক রাউন্ড গুলি-সহ একটি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ ধৃতের কাছ থেকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী