সময় কলকাতা ডেস্ক:- জঙ্গল লাগোয়া পর্যটনের ব্যবসার সঙ্গে জঙ্গলের প্রবেশাধিকারের নিয়ম কানুন একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে। সমগ্র দেশের জাতীয় বন ও পরিবেশের নিয়ম মেনে ১৫ জুনের পর তিন মাসের জন্য বন্ধ হয়ে যাবে জাতীয় ও সংরক্ষিত উদ্যানগুলো।
পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে এই তিন মাস। আর এক সপ্তাহ বাকি জঙ্গল বন্ধ হতে। তাই পর্যটন ব্যবসারও লাস্ট ল্যাপের দৌড় চলছে।
তাই শেষ কয়েকদিনে বাড়তি উদ্দীপনার যোগ করেছে পাহাড়ের পর্যটন ব্যবসায়। ধুপগুড়ির পর্যটক অর্ঘ্য সুর স্ত্রীকে নিয়ে পাহাড়ে বিভিন্ন এলাকায় ঘুরে গিয়েছেন। টানা বৃষ্টির শেষে রোদ উঠতে ভ্রমণ প্ল্যান করে আখেরে যে ভালো প্রকৃতি দর্শন হয়েছে, তাতে বেজায় খুশি তিনি।
মালবাজারের ব্যবসায়ী বান্টি সাহা তাঁর মামার সঙ্গে বেড়াতে গিয়েছেন দাওয়াই পানিতে। হিমালয় যেন উদ্ভাসিত হয়ে ফুটে উঠেছে বলে জানান তিনি। অন্য পর্যটকেরাও ভীষণ খুশি।
সব মিলিয়ে সিকিমের তিস্তার ভয়াল রূপ, উত্তর সিকিমের বিভিন্ন রুট বন্ধ সেই সব কারণেও দার্জিলিং কালিংবনের চেনা অজানা পাহাড়ি কেন্দ্রগুলোতে অল্পদিনে বাড়তি অক্সিজেন জুটে গিয়েছে। এবারে তা থেকে অর্থাগম পরিসংখ্যান হিসেবে গত বছরকে ছাপিয়ে যায় কি না, তার বিশ্লেষণ করতে অবশ্য আরও সময় লাগবে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের