সময় কলকাতা ডেস্ক:- শনিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিবেকানন্দ অডিটরিয়ামে এক মাঙ্গলিক পরিবেশের মধ্যে দিয়ে এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা শুরু হলো।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একদিকে যেমন পালিত হলো বিশ্ব যোগ দিবসের সঙ্গে স্বচ্ছ এবং সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এক কোটি চারা গাছ রোপণের বিশেষ কর্মসূচী।
বিশ্ব যোগ দিবস শারীরিক কসরত করে নিজেকে সুস্থ্য রাখার পাশাপাশি স্বচ্ছ সবুজ পৃথিবী ,এই অঙ্গীকার করে ছাত্র ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় এই প্রসঙ্গে বলেন, আজ রামকৃষ্ণ মিশন এক দীর্ঘ্য মেয়াদী পরিকল্পনা শুরু করল, যার মূল লক্ষ্য স্বচ্ছ এবং সবুজ পৃথিবী গড়ে তোলা, এমন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে খুবই ভালো লাগছে।
অপরদিকে বিশ্ব যোগ দিবস এবং এক কোটি চারা গাছ লাগানোর অঙ্গীকার প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজী জানান, স্বামী বিবেকানন্দের প্রথম যোগী যিনি দেশের বাইরের মানুষের কাছে যোগ কে তুলে ধরে ছিলেন, এই যোগের মধ্যে দিয়েই নিজেকে প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব।
আজকের দিনে আমরা প্রায় ৪০০ শো ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস যেমন পালন করলাম সেই সঙ্গে আজ থেকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি দীর্ঘ মেয়াদী মেগা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের সূচনা করছি যার মাধ্যমে জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য জেলা মিলিয়ে এক কোটি গাছ লাগানোর অঙ্গীকার করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি