সময় কলকাতা ডেস্ক:- ১০ ঘণ্টার জন্য শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। শিয়ালদহ-দমদম জংশনের মধ্যে ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য যে কাজ হবে, তার জন্যই ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরকার হবে। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। ২৮ জুন, শনিবার রাত ১০টা বেজে ১৫ মিনিট থেকে ২৯ জুন, রবিবার সকাল ৮টা বেজে ১৫ মিনিট পর্যন্ত এই ট্রাফিক ব্লক থাকবে।
শিয়ালদহ-দমদম জংশন শাখায় ৩ নম্বর ও ২৭ নম্বর ব্রিজে রিগার্ডারিংয়ের জন্য এই শাখায় আপ ও ডাউন সাবার্বান লাইনে ১০ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। তার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিয়ালদহ-নৈহাটি আপ ও ডাউনের কিছু ট্রেন
শিয়ালদহ-রানাঘাট আপ ও ডাউনের কিছু ট্রেন
শিয়ালদহ-ব্যারাকপুর আপ ও ডাউনের কিছু ট্রেন
শিয়ালদহ-বনগাঁও আপ ও ডাউনের কিছু ট্রেন
এছাড়াও, শিয়ালদহ থেকে গোবরডাঙা, হাসনাবাদ, শান্তিপুর, কৃষ্ণনগর, বারাসত, দত্তপুকুরের লাইনেও কিছু ট্রেনে নিয়ন্ত্রণ আনা হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রইল সম্পূর্ণ তালিকা।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের