Home » নয়ডা বৃদ্ধাশ্রমের করুন কাহিনী! উলঙ্গ অবস্থায় উদ্ধার ৩৯ জন আবাসিক

নয়ডা বৃদ্ধাশ্রমের করুন কাহিনী! উলঙ্গ অবস্থায় উদ্ধার ৩৯ জন আবাসিক

সময় কলকাতা ডেস্ক:- ফের করুন পরিস্থিতি সামনে এলো বৃদ্ধাশ্রম থেকে। দেখা যাচ্ছে, অধিকাংশ বৃদ্ধ-বৃদ্ধার গায়ে নেই কোনও বস্ত্র; দড়ি দিয়ে বাঁধা। অর্থাৎ অধিকাংশ আবাসিকই বিবস্ত্র। এই করুন পরিস্থিতি সামনে এলো নয়ডার একটি বৃদ্ধাশ্রম থেকে। বৃদ্ধাশ্রমেটির নাম আনন্দ নিকেতন। জানা গেছে, এই বৃদ্ধাশ্রমটি অবৈধ। শুক্রবার মহিলা কমিশন এবং পুলিশ যৌথভাবে হানা দিয়ে নয়ডার এই বৃদ্ধাশ্রম থেকে এরকম করুণ অবস্থায় থাকা ৩৯ জন আবাসিক কে উদ্ধার করে এনেছে। যার পরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই বৃদ্ধাশ্রমের মহিলাদের কারও কারও জামা কাপড় প্রায় না থাকার মত। কোনও কোনও বৃদ্ধের যেটুকু জামা কাপড় আছে তা আবার মলমূত্রে মাখামাখি হয়ে আছে। ফলে এই ঘটনা মানুষের সামনে আসতে ছি ছি করছে সাধারণ মানুষ। বৃদ্ধাশ্রমের গোটা অবস্থাকে কার্যত ব্যঙ্গ করছে মানুষ।

আরও তাজ্জব ব্যাপার হল, এই আবাসিকদের পরিজনেরা প্রতি বৃদ্ধ বা বৃদ্ধার জন্য এককালীন আড়াই লক্ষ টাকা করে দিয়েছেন। পাশাপাশি প্রতি মাসে ৬০০০ টাকা করে দিতেন।

সূত্রের খবর, পুলিশ এবং মহিলা কমিশন যখন তল্লাশি চালায় তখন বৃদ্ধাশ্রমের কর্মকর্তা কারওরই কোনও খোঁজ পাওয়া যায়নি। একজন মাত্র মহিলা নিজেকে নার্স বলে পরিচয় দেন পরে খোঁজ নিয়ে দেখা যায় তিনি মোটে ক্লাস টুয়েলভ পাস!

জানা গেছে, আবাসিকদের অনেককে রাখা হয়েছিল প্রায় অন্ধকার খুপরি ঘরে।

উল্লেখ্য, এই বৃদ্ধাশ্রম এর অবস্থার একটি ক্লিপ সম্প্রতি ভাইরালও হয়েছিল সমাজমাধ্যমে। এরপর রাজ্যের মহিলা কমিশনের সেটি নজরে আসে। তারপরেই এই হানাদারি। প্রশাসন ঠিক করেছে আপাতত এই ৩৯ জনকে সরকারি কোনও বৃদ্ধাশ্রমে রাখা হবে।

About Post Author