Home » খিদের জ্বালায় কাঁদছে পেটের সন্তান, ঘরে খাবার নেই, তিস্তা নদীতে ছুঁড়ে দিল সন্তানকে মা

খিদের জ্বালায় কাঁদছে পেটের সন্তান, ঘরে খাবার নেই, তিস্তা নদীতে ছুঁড়ে দিল সন্তানকে মা

সময় কলকাতা ডেস্ক:- পরিবারে অভাব অনটন, ঘড়ে নেই খাবার। দুধ কেনার টাকাও নেই, পেটে খিদে নিয়ে কান্না করছিল শিশু, উপায় না পেয়ে দেড় বছরের পুত্র সন্তানকে তিস্তা নদীতে ছুড়ে মেরে ফেলার চেষ্টা মায়ের! স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে মহিলার উপর চড়াও হয়ে শিশুটিকে উদ্ধার করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায়।

জানা গিয়েছে, সীমা বাওয়ালি নামে ওই মহিলার তিন বছরের একটি কন্যা সন্তান ও দেড় বছরের পুত্র সন্তান রয়েছে। তার স্বামী বিপুল বাওয়ালি কাঠ মিস্ত্রীর ঠিকা-শ্রমিক। বেশ কয়েকদিন ধরে কাজ না থাকায় অর্থের অভাবে ঠিক মতো খাওয়া জুটছিল না। পরিবারের চলছিল অশান্তি। আর এদিকে ক্ষিদের জ্বালায় কান্না করছিল ছোট্ট শিশুটি। কাজের সন্ধানে তার স্বামী বাইরে গেলে ওই মহিলা শিশুটিকে নিয়ে তিস্তা নদীতে ফেলে চলে যেতে থাকে সে সময় নদীর পারে উপস্থিত দুই কিশোরী ও এক মহিলা তিনজন মিলে কোনওক্রমে শিশুটিকে উদ্ধার করে। তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসে। ঘটনায় হতবাক সকলে।

যদিও শিশুটির মা সীমা বাওয়ালির দাবি তিনি শিশুটিকে নদীতে ফেলেনি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে সীমা বাওয়ালিকে সতর্ক করে এসেছে।

About Post Author