সময় কলকাতা ডেস্ক:- কসবা কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার দাবিতে উত্তর ২৪ পরগনার মহাকুমা শাসক দফতর অভিযান করল এআইডিএসও। মঙ্গলবার বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে উত্তর ২৪ পরগনা মহাকুমা শাসকের দফতরের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এআইডিএসও কর্মী সমর্থকেরা।
তারা বিক্ষোভ দেখিয়ে বলেন, আরজিকর কাণ্ডের দশ মাসের মধ্যে সাউথ কলকাতা ল’ কলেজে পড়ুয়াকে গণধর্ষণ। যদি আয়কর কাণ্ডের অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত, তবে পুনরায় এই নৃশংস ঘটনা ঘটতো না। সুতরাং, এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার মানুষের স্বার্থে।
তাদের দাবি, স্কুলের স্যার ম্যাডামদের চাকরি না খেয়ে যারা দুর্নীতি করছে তাদের শাস্তি দিন। যারা ধর্ষণের মতো অপরাধ মূলক কাজ করছে তাদের শাস্তি দিন।
এছাড়াও শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে ঢাকার জন্য ২০১৬-র গোটা প্যানেল বাতিল করা হয়েছে বলেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ও নিয়োগের ঘাটতি আছে বলেও অভিযোগ করেন তারা। একইসাথে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ও নিয়োগের দাবিও জানানো হয়েছে এআইডিএসও-এর তরফে।
তারা বলেন, তাদের এই দাবিগুলি না মানা হলে এর থেকেও বড়ো আন্দোলন করবেন তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?