সময় কলকাতা ডেস্ক:- উচ্ছেদ হচ্ছে না কদম্বগাছি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে এবার এমনই আশ্বাস দিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল। প্রসঙ্গত, গত ১৪ জুলাই রেলের পক্ষ থেকে কদম্বগাছি রেল স্টেশনের সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের উঠে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপরই মাথার ওপর থেকে ছাদ হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ায়। পাশাপাশি বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও দেগঙ্গা বিধায়কের নেতৃত্বে তৈরি হয় অবস্থান বিক্ষোভ মঞ্চ।
তৃণমূল নেতৃত্বের উদ্যোগে লাগাতার তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ চলে রেলের বিরুদ্ধে। অবশেষে শনিবার বিধায়ক রহিমা মন্ডল রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দাদের জানান, রেল কর্তৃপক্ষ জেলা শাসকের মধ্যে দিয়ে জানিয়েছে উচ্ছেদ করা হবে না।
তবে, কদম্বগাছি স্টেশন চত্বরের বাসিন্দাদের যাতে অবিলম্বে পাট্টা দেওয়া হয় সেই আবেদন করা হয়েছে রেলের তরফে এমনটাই খবর। যদিও বিধায়ক আশ্বস্ত করেছেন রাজ্য সরকার পাট্টা দেওয়ার বিষয় নিয়ে রেলের সঙ্গে আলোচনা চালাচ্ছে।


More Stories
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের
চাকরি পাওয়া নিয়ে দীপাঞ্জনকে পাল্টা জবাব দিলেন মীনাক্ষী