Home » হোটেল থেকে উদ্ধার কয়েক কোটি টাকা, পুলিশের জালে দুই

হোটেল থেকে উদ্ধার কয়েক কোটি টাকা, পুলিশের জালে দুই

সময় কলকাতা ডেস্ক:- হোটেল থেকে উদ্ধার কয়েক কোটি টাকা। বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি ফেরিঘাটের কাছে একটি হোটেলের ২০৬ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা।

সুত্রের খবর, উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় ৫০০ টাকার নোট। তবে টাকাগুলি জাল নোট কিনা খতিয়ে দেখছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে অটক করেছে।

জানা গেছে, একজনের নাম দেবব্রত চক্রবর্তী, তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়। অপরজনের নাম সিরাজ উদ্দিন মোল্লা তার বাড়ি জিবনতলা থানার অন্তর্গত মোটর দীঘি এলাকায়।

জানা গেছে, এই হোটেলটিতেই একসময় সেখ শাহাজাহান ও শিবু হাজরার যাতায়াত ছিল। তাঁদের সাথে কী এই টাকার কোনও যোগসূত্র রয়েছে কী না, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এছাড়াও এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কারা আনল বা কী উদ্দেশ্যে আনা হল তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

About Post Author