Home » ফের চিকিৎসায় গাফিলতি, এবার জলপাইগুড়ির সরকারি হাসপাতাল

ফের চিকিৎসায় গাফিলতি, এবার জলপাইগুড়ির সরকারি হাসপাতাল

সময় কলকাতা ডেস্ক:- আবারও রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল রাজ্যের সরকারি হাসপাতালে। কাঠগড়ায় এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের অন্তর্গত সুপার স্পেশালিটি হাসপাতাল।

অভিযোগ, চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির জেরেই প্রাণ হারিয়েছেন এক রোগী। বুধবার রাতে ওই ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

মৃতের পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা না পাওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি। রাতেই তাঁরা অভিযোগ জানায় হাসপাতালের এমএসভিপি-র কাছে। পাশাপাশি পুলিশ ফাঁড়িতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা।

যদিও এই ঘটনাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনাকে ঘিরে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর।

About Post Author