সময় কলকাতা ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ফের মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। শুক্রবার সন্ধ্যায়, ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ পূর্ব পাড়া চন্ডীতলা রোডের একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রাণ হারান তিনি।
এলাকাবাসীর দাবি, মৃতার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ ওই বাড়ি থেকে ধোঁয়া ও দুর্গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। দেখা যায়, ঘরের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও মহেশতলা থানায়।
ঘটনাস্থলে এসে দরজা ভেঙে পুলিশ ও দমকলকর্মীরা দেখতে পান, ঘরের মেঝেতে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন বৃদ্ধা, আর এক কোণে নির্বিকার ভাবে বসে রয়েছেন তাঁর ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতার ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের