সময় কলকাতা ডেস্ক:- ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক পরিযায়ী শ্রমিক। মালদহের গাজলের হজরতপুর এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জীবন মাহাতো। গাজোলের মাঝড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তবে বিয়ের পর থেকে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন ওই শ্রমিক।
তবে এদিন নবদ্বীপ বালুরঘাট গামী ট্রেন নির্দিষ্ট সময়ে একলক্ষী স্টেশন ছাড়ার পর বালুরঘাটের দিকে যেতেই হযরতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যান স্থানীয় লোকজন ও রেলের কর্মকর্তারা। আরপিএফ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তবে কী কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি