সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনার হাসনাবাদ মহকুমার মাখালগাছা পঞ্চায়েতে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। এক বাংলাদেশি দম্পতির নাম রয়েছে ভারত এবং বাংলাদেশ, দুই দেশেরই ভোটার তালিকায়! তাদের নাম, আকবর আলি গাজী ও ফারহানা গাজী।
অভিযোগ, ২০১৯ সালে বাংলাদেশ থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন ওই দম্পতি এবং আশ্রয় নেন সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সম্পাদক গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে।
গিয়াসউদ্দিন একইসাথে স্থানীয় এনআরজিএ প্রকল্পের সুপারভাইজার। স্থানীয় মেম্বাররা বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ওই দম্পতির বিরুদ্ধে।
তবে, সংবাদমাধ্যমের কাছে এই খবর পৌঁছাতেই গা-ঢাকা দেয় দম্পতি।
এখন এলাকাবাসীর দাবি, অবিলম্বে তাদের চিহ্নিত করে দেশে ফেরানো হোক।
এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন গাজীর বক্তব্য, এবিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তাহলে সরকার যা সিদ্ধান্ত নেবেন, তিনি তা মেনে নেবেন। নথিপত্র ঘেঁটে এটা স্পষ্ট যে, এই দম্পতির দুই দেশেরই ভোটার তালিকায় নাম রয়েছে।


More Stories
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১