সময় কলকাতা ডেস্ক:- শহরের বুকে আবারও বিপজ্জনক বাড়ির আতঙ্ক। মঙ্গলবার সকালে রানি রাসমনি রোডের ২৪-(এ) নম্বর বাড়ির একটি পুরনো অংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট শব্দে বাড়ির সামনের একটি অংশ খসে পড়ে।
তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনও বাসিন্দা এই ধসে আটকে পড়েননি এবং কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
স্থানীয়দের দাবি, বাড়িটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। তবে পুরসভা ও পুলিশের তৎপরতায় এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। সতর্কতা হিসেবে আশপাশের অংশ খালি করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।
এখন প্রশ্ন উঠছে, পুরনো ও বিপজ্জনক বাড়িগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে কতটা সতর্ক কর্তৃপক্ষ?


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর