সময় কলকাতা ডেস্ক:- গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় দোষী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। প্রসঙ্গত, গত বছরের ২৫ শে ফেব্রুয়ারি, অনুষ্ঠান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা চালানো হয় বিজন দাসের উপর। পরপর গুলি করে হত্যা করা হয় তাকে।
গুলি চালানো অভিযোগ ওঠে এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাসের বিরুদ্ধে। সেই মামলায় চলতি সপ্তাহের মঙ্গলবার অভিযুক্ত গৌতম দাস-কে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার বারাসাত সপ্তম এডিযে-এর বিচারক প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য বিজন দাস খুনের ঘটনায় দোষী ব্যবসায়ী গৌতম দাস-কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫০০০ টাকা জরিমানা সহ আগ্নেয়াস্ত্র মামলায় অতিরিক্ত পাঁচ বছর জেল হেফাজতের সাজার নির্দেশ দেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি