সময় কলকাতা ডেস্ক:- টানা বৃষ্টিপাত। জলে থৈ থৈ অবস্থা সর্বত্র। ফলে দুর্ভোগ সাধারণ মানুষের। কাজের উদ্দেশ্যে বেরিয়ে নাজেহাল হতে হয় মানুষকে। এই অবস্থা থেকে ব্যাতিত নয় উত্তর ২৪ পরগনার বারাসাতও। ব্যারাকপুর-বারাসাত রোড সংলগ্ন বড়বড়িয়া এলাকায় এই পরিস্থিতে নাজেহাল মানুষ।
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জল জমে রয়েছে এলাকায়। জল যন্ত্রণায় জেরবার এলাকার বাসিন্দারা। রীতিমতো দুর্গন্ধ, মশা মাছির উৎপাতে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা। একাধিকবার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে এবার বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা।
জানা গেছে, প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে চলে এই পথ অবরোধ। ফলে বিপন্ন হয় যান চলাচল পরিষেবা। ভোগান্তি হয় পথ দিয়ে চলাচলকারী মানুষের। তবে, অবশেষে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উদ্যোগে অবশেষে বন্ধ হয় অবরোধ।


More Stories
সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা