সময় কলকাতা ডেস্ক:- মধ্যপ্রদেশের সেহরির কুবেরেশ্বর ধামে ফের ঘটল মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। শিবভক্তদের ভিড়ের চাপে মৃত্যু হয়েছে দু’জন মহিলা পুণ্যার্থীর। আহত কমপক্ষে ১০ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। প্রতি বছর শ্রাবণ মাসে কুবেরেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। এবছরও সোমবার থেকেই ভিড় বাড়তে শুরু করে।
প্রশাসনের তরফে ব্যবস্থা থাকলেও, মঙ্গলবার ভোরে অতিরিক্ত ভক্ত আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জানা গিয়েছে, আগামীকাল বুধবার কুবেরেশ্বর থেকে কাঁওয়ার যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেই উপলক্ষেই আরও বেশি ভক্ত মন্দিরে উপস্থিত হন। হঠাৎই মন্দির চত্বরে ধাক্কাধাক্কি শুরু হয় এবং তাতেই ঘটে বিপর্যয়। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি এই মন্দিরেই রুদ্রাক্ষ মহোৎসব চলাকালীন একইভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। আহত হয়েছিলেন শতাধিক পুণ্যার্থী। ফের একই ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?