সময় কলকাতা ডেস্ক:- মহারাষ্ট্রের পুনেতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ মহিলা, এবং আহত অন্তত ২৯ জন। সোমবার দুপুরে মহালুঙ্গে এমআইডিসি থানা এলাকার পাপলওয়াড়ি গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।
সূত্রের খবর, দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেব কুণ্ডেশ্বর মন্দিরে শিবের পূজা দিতে যাচ্ছিলেন। আহত পুণ্যার্থীদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অপরদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে জানিয়েছেন, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!