Home » ‘শত্রুকে কল্পনাতীত আঘাত!’ ‘সিঁদুর অভিযান আত্মনির্ভর ভারতের উদাহরণ’ স্বাধীনতা দিবসে জয়গান মোদির

‘শত্রুকে কল্পনাতীত আঘাত!’ ‘সিঁদুর অভিযান আত্মনির্ভর ভারতের উদাহরণ’ স্বাধীনতা দিবসে জয়গান মোদির

সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। আর এদিন লালকেল্লা থেকে ভাষণ দিয়ে ফের একবার আত্মনির্ভরতার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যে উঠে এল ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী বললেন, দেশ যে আত্মনির্ভর তার সবথেকে বড় উদাহরণ হয়ে উঠেছে সিঁদুর অভিযান। লালকেল্লার প্রাচীরে একদিকে তেরঙ্গার পাশাপাশি উড়ল ‘অপারেশন সিঁদুর’-এর পতাকাও।

এদিন স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই সামরিক অভিযানই এখন ভারতের জন্য ‘নিউ নর্মাল’। গেরুয়া পাগড়ি, নেহেরু জ্যাকেট এবং গেরুয়া-সবুজ বর্ডারের সাদা সাফা স্কার্ফ পরে লালকেল্লার মঞ্চে মোদির কণ্ঠে শোনা গেল কঠোর বার্তা। স্বাধীনতা দিবসের মোদির ভাষণে উঠে আসে পরমাণু প্রসঙ্গও।

তিনি সাফ জানান, কারও কোনও হুমকিতে ভয় পাওয়ার কিছু নেই। ভারত নিজেই পরমাণু নিয়ে অনেক কাজ করছে। মোদি স্পষ্টত বলেন, ‘ভারত এখন আত্মনির্ভর। আজ আর ভারত কারও ওপর নির্ভর করে না। ভ্যাকসিন তৈরি থেকে শুরু করে, অস্ত্র, মহাকাশ গবেষণা থেকে ইউপিআই… সব কিছুই ‘মেক ইন ইন্ডিয়া।’

About Post Author