সময় কলকাতা ডেস্ক:- সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমশ চাঞ্চল্য বাড়ছে। এবার পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে ময়নাতদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর আগে আর জি কর কাণ্ডে বিনীত গোয়েলের দায়িত্বে থাকা তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। বিজেপির চাপ ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে প্রশাসনকে পিছু হটতে বাধ্য হয়েছে।
নন্দীগ্রামের বাসিন্দা দীপালি বেঙ্গালুরু থেকে নার্সিং পড়াশোনা শেষ করে সদ্য সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার এক নার্সিংহোমে কাজে যোগ দেন। বুধবার রাতে সেই নার্সিংহোমের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
প্রশ্ন উঠছে, শ্রীরামপুর হাসপাতালে পোস্টমর্টেম না করে কেন কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হল?
প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, ‘প্রশাসন সত্য গোপন করার চেষ্টা করছে।’ পরিবারের অভিযোগ, পুলিশ ঘটনার তদন্তে গাফিলতি করছে।
তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের জন্য ঘটনার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা এআইআইএমএস-কে দেওয়া হোক। অর্জুন সিং আরও বলেন, ‘তিলোত্তমার ঘটনার সঙ্গে দীপালির মৃত্যুর অস্বাভাবিক মিল রয়েছে।’ প্রশাসনের প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে বলে অভিযোগ উঠছে। যেকোনো ঘটনার পরেই পুলিশ ধামাচাপা দিতে চাইছে, এমনই অভিযোগ রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর