Home » মালদায় বিজেপি-কংগ্রেসকে নিশানা তৃণমূল সভাপতির

মালদায় বিজেপি-কংগ্রেসকে নিশানা তৃণমূল সভাপতির

সময় কলকাতা ডেস্ক:- সোমবার মালদার জালালপুর স্ট্যান্ডে, এক সংবর্ধনা সভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর। তাঁর অভিযোগ, যে চোখে বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, সেই চোখ উপড়ে ফেলা হবে। এই মন্তব্যকে কেন্দ্র করে উঠে আসে, কালিয়াচকের যুবক আমির শেখের ঘটনা। রুজির সন্ধানে রাজস্থানে গিয়ে, বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের শিকার হন তিনি। পরে তৃণমূল সরকারের উদ্যোগেই বাংলাদেশ থেকে তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে, দাবি করেছেন জেলা সভাপতি।

ওই সংবর্ধনা মঞ্চ থেকেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী স্পষ্ট বার্তা দিয়েছেন, আমিরকে দেশে ফেরানোর কৃতিত্ব কংগ্রেসের নয়, শুধুমাত্র তৃণমূল সরকারের। পাশাপাশি দক্ষিণ মালদার বিজেপি সাংসদ ইশা খান চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, সাংসদ দাবি করছেন, তিনিই আমিরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকারই। ইতিমধ্যে তার এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে, রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল তরজা।

About Post Author