সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘদিন ধরেই, ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। মূলত পলতা বাসস্ট্যান্ড থেকে ব্যারাকপুর পর্যন্ত রাস্তার বাম দিকের বড় নর্দমাটি মাটি ও আবর্জনায় প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয়েছে।
বিষয়টি পূর্ত দফতরের নজরে আসতেই জানা গিয়েছে, ওই নর্দমার ওপর একাধিক দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে, যার কারণে সংস্কারের কাজ ব্যাহত হয়েছে। যদিও বারবার নোটিশ দেওয়া হয়েছিল, দোকানদারদের অন্যত্র সরে যাওয়ার জন্য, তবুও কেউ কর্ণপাত করেনি। অবশেষে মঙ্গলবার পূর্ত দফতর, কেএমডিএ ও উত্তর ব্যারাকপুর পুরসভার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে, দোকানগুলিকে সরানোর কাজ শুরু করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে নোয়াপাড়া থানার পুলিশ।
এ প্রসঙ্গে পুর আধিকারিকদের বক্তব্য, বহুবার সতর্ক করার পরও কেউ সরে না যাওয়ায় শেষমেশ বাধ্য হয়েই এলাকা খালি করার পদক্ষেপ নিতে হয়েছে।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
জ্বলন্ত সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা