সময় কলকাতা ডেস্ক:- জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ বাকি আইএসএফ কর্মীরা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। ধৃতদের বিরুদ্ধে কলকাতার দু’টি থানায় মামলা দায়ের করে পুলিশ ।
তাঁদের বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট, রাস্তা আটকানো এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয় পুলিশের পক্ষ থেকে।এদিন আদালতে ধৃতদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “ধৃতদের মধ্যে অনেকেই রয়েছেন, যাঁরা সরকারি কর্মী । শিক্ষক, আইনজীবী রয়েছেন, ছিলেন ইঞ্জিনিয়ার রাও। তাঁর অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের উপর হামলা করেছে ৷
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন, ওবিসি সংরক্ষণ-সহ বেশ কিছু দাবিতে বুধবার কলকাতার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ‘কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম’ নামে একটি সংগঠন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওই কর্মসূচিতে মূলত আইএসএফ কর্মী-সমর্থকেরাই যোগ দিয়েছিলেন। ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসার কথা ছিল তাঁদের।
তবে পুলিশের কোনও অনুমতি নেওয়া ছিল না। বিক্ষোভকারীরা সেখানে ত্রিপল টানানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সেই সময়ই আইএসএফ বিধায়ক নওশাদকে তুলে নিয়ে যায় পুলিশ। আইএসএফ বিধায়ক সহ মোট ৮৪ জনকে বুধবার গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নওশাদ সিদ্দিকি। আইএসএফ-এর অন্য কর্মীরা রাত কাটান সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। এরপরই এদিন এদিন তাঁদের আদালতে তোলা হয়। সেই সময় বাইরে প্রচুর আইএসএফ সমর্থকের জমায়েত ছিল।
তাঁরা নওশাদের মুক্তির দাবিতে সরব হন। স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে নওশাদ ও সমর্থকদের আদালতে তোলা হলে ধৃতরা সকলেই জামিন পেয়ে যান। এদিন জামিনে মুক্তি পাওয়ার পরে নওশাদ বলেন, ‘‘এই লড়াই চলবে। জনগণ লড়াই করবে। লড়াই এখন সবে শুরু হয়েছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের